গোপালগঞ্জে দিদার হত্যাকাণ্ড: শেখ সেলিম সহ ১১৮ জনের নাম উল্লেখ করে মামলা

গোপালগঞ্জে দিদার হত্যাকাণ্ড: শেখ সেলিম সহ ১১৮ জনের নাম উল্লেখ করে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : ২০:১১, ১৭ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। (মামলা নম্বর-২৪, তাং-১৭.০৯.২০২৮)

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, দায়ের করা মামলায় বাদী তার আর্জিতে জানান, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরের সাথে তার স্বামী টুঙ্গিপাড়ায় যাবার পথে ঘোনাপাড়ায় দোলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে গাড়ি বহরে হামলা চালায়। গাড়ি বহরের একটি গাড়িতে থাকা তার স্বামী শওকত আলী দিদারকে আসামীরা গাড়ি থেকে নামিয়ে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ঢালে রেখে যায়।

তিনি আরও জানান, এ মামলায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম সহ ১১৮ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাত ১৫০০ জনকে আসামী করা হয়েছে।

ইতোমধ্যে ঘটনার পর মামলা না হলেও সন্দেহমূলকভাবে ১২জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহারের মধ্যে এদের কারো নাম থাকলে তাকে এই মামলার আসামী হিসাবে গণ্য করা হবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement