দিল্লিতে বিক্ষোভের মধ্যে আইসার জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক
Published : ১৫:১৯, ১০ অক্টোবর ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে বহনকারী একটি পুলিশ বাস ঘিরে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আইসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করার পরিকল্পনা ছিল তাদের। তবে সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে কর্মসূচির স্থান পরিবর্তন করে দিল্লি হাটে নেওয়া হয়।
স্থান পরিবর্তন করা হলেও নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে পুলিশ। আন্দোলনকারীদের ওপর নজরদারিও অব্যাহত রয়েছে। নেহা বোরাকে আটকের পর তাকে বহনকারী পুলিশ বাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।



























