অক্টোবর-নভেম্বরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

অক্টোবর-নভেম্বরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৮:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে আর কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে দুইটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। অক্টোবর ও নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। 

তার স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (৫ নম্বর) জানানো হয়, বঙ্গোপসাগেরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপটির প্রভাবে আজ সারাদেশে বৃষ্টিপাত হবে। যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে।

এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে গত ২ দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর আর নদীবন্দর ২ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে, যা রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত বলবৎ থাকবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement