আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত

আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি:

Published : ১৬:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে রোকেয়া বেগম (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার জিরাবো এলাকায় ম্যাসকট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বলেন, সকাল পৌনে ৯টার দিকে ম্যাসকট ও রেডিয়েন্স দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছে। 

মরদেহ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কোথাও কোনো সড়ক অবরোধ নেই।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement