ত্রাণ পাননি দৌলখাঁড় ইউনিয়নের পানিবন্দি বাসিন্দারা

ত্রাণ পাননি দৌলখাঁড় ইউনিয়নের পানিবন্দি বাসিন্দারা

নাঙ্গলকোট সংবাদদাতা

Published : ১৫:১৯, ২৭ আগস্ট ২০২৪

চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ১১ জেলার মানুষ। এমন দুর্যোগময় অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারাদেশের ছাত্র-জনতা ও বিভিন্ন সংস্থা। সবাই জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত-অসহায় লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে নানা রকমের ত্রাণসমগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তবে, এখনো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কয়েকটি গ্রামে ত্রাণসামগ্রী পৌঁছায়নি বলে জানিয়েন বাসিন্দারা।

জানা গেছে, ঢাকার কাছের জেলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট, চৌগড়া, বাম, বাতাবাড়িয়া গ্রামগুলো অনেক প্রত্যন্ত এলাকায় হওয়ায় এখানকার মানুষ কোনো ত্রাণসামগ্রী সহযোগিতা পাচ্ছেন না। এই এলাকায় কমপক্ষে ৬০০ মানুষ পানিবন্দি হয়ে অনাহারে-অর্ধাহারের জীবন পার করছেন।

দৌলখাঁড় ইউনিয়নের বাসিন্দা মনির হোসেন বলেন, এই দুর্যোগময় মুহূর্তে আমাদের এই গ্রামগুলোতে কোনো ত্রাণ সহায়তা আসেনি। দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে যারা বন্যার্তদের সহায়তা করছে আপনাদের মিডিয়ার মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন দ্রুত আমাদের নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট, চৌগড়া, বাম, বাতাবাড়িয়া এই গ্রামগুলোতে পানিবন্দি অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন। 

বিডি/এম

শেয়ার করুনঃ
Advertisement