ইনানী সৈকতে ভেসে এলো আরও দুই জেলের লাশ

ইনানী সৈকতে ভেসে এলো আরও দুই জেলের লাশ

কক্সবাজার প্রতিনিধি

Published : ১১:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারের ঘটনায় কক্সবাজারের ইনানী সৈকতে আরও দুজন জেলের লাশ ভেসে এসেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকতে লাশ দুটি পাওয়া যায়।  ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, যে দুটি লাশ ভেসে এসেছে, এরমধ্যে একজনের নাম মোহাম্মদ আব্দুল করিম (৩৫) বলে জানা গেছে। তবে অন্য ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তিনি চট্টগ্রামের বাঁশখালী রায়পুর ইউনিয়নের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

রেজাউল করিম আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১টার দিকে স্থানীয়রা সৈকতে ভেসে আসা লাশ দেখতে পান এবং তাৎক্ষণি পুলিশকে খবর দেন। জানা গেছে, নিহতরা শুক্রবার সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে ছিলেন।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আবুল বশর জানান, তার মালিকানাধীন ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারটি শুক্রবার ১১ জন মাঝি-মাল্লা নিয়ে ইনানী পয়েন্টে ডুবে যায়। ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজন নিখোঁজ ছিল। শনিবার দুপুরে তাদের লাশ ভেসে আসে।

এনই

শেয়ার করুনঃ
Advertisement