সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বাড়ি রাজধানীর রূপনগর এলাকায়।