চীন থেকে পণ্য সংগ্রহ সহজ করতে যাত্রা শুরু ইজিবাই ডটকম ডটবিডির
চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগানকে সামনে রেখে গত ২৮ আগস্ট ঢাকার এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।