জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন, চলছে মেরামত
বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ার পর সমস্যা সমাধানে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে দিনের মধ্যেই এটি চালু করা যাবে বলে আশা করছেন ব্যাংকটির একজন জ্যেষ্ঠ আইটি কর্মকর্তা।