বহুমুখী প্রতিভায় এগিয়ে চলেছেন সায়মা হাসিবা অপূর্ব
শৈশবে মায়ের হাত ধরে নৃত্যজগতে পা রাখা সায়মা হাসিবা অপূর্ব এখন স্বপ্ন দেখছেন নিজেকে একজন বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার। নৃত্যে জাতীয় পর্যায়ে সাফল্য, শিক্ষাজীবনে কৃতিত্ব এবং সৌন্দর্য প্রতিযোগিতায় অর্জনের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলেছেন তিনি। নৃত্যের পাশাপাশি অভিনয় ও মডেলিংয়েও নিজের দক্ষতার পরিচয় দিতে চান এই শিল্পী। শুধু নিজের ক্যারিয়ার গড়াই নয়, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বপ্নও দেখছেন তিনি।