লুমিনাসের নতুন ডেপুটি ডিরেক্টর হলেন আব্দুল্লাহ আল মামুন
Published : ২২:৪১, ১৩ সেপ্টেম্বর ২০২৪
লুমিনাস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে পদোন্নতি পেয়ে ডেপুটি ডিরেক্টর হলেন আব্দুল্লাহ আল মামুন। পদোন্নতির পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাকিব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোম্পানির এমডি বলেন, ‘আব্দুল্লাহ আল মামুন ইতোপূর্বে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন যাবত লুমিনাস গ্রুপে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।’
প্রসঙ্গত, লুমিনাস গ্রুপ একটি মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড। কোম্পানিটি মাত্র দুটি পণ্য দিয়ে ব্যবসা শুরু করেছিল। বর্তমানে লুমিনাসের অর্ধশতাধিক নিজস্ব পণ্য রয়েছে। ইলেকট্রিক অ্যাপ্ল্যায়েন্স থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
এনই



































