রংপুর মেডিকেলে আগুন, আতঙ্কে আহত ৪০ রোগী ও স্বজন

রংপুর মেডিকেলে আগুন, আতঙ্কে আহত ৪০ রোগী ও স্বজন ছবি: সংগৃহীত

রংপুর ব্যুরো

Published : ১৮:৫৬, ২২ অক্টোবর ২০২৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৪০ জন রোগী ও তাঁদের স্বজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে হাসপাতালের নিচতলায় বিদ্যুতের কন্ট্রোল রুমের প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় রোগী ও তাঁদের স্বজনেরা নিরাপদ স্থানে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন। এতে অন্তত ৪০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের পর দীর্ঘ ছয় ঘণ্টা হাসপাতালটি সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে এ ঘটনায় রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুনঃ
Advertisement