ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক
Published : ১০:৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪
অবৈধভাবে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি/এন


































