স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি

স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি

নিজস্ব প্রতিবেদক

Published : ১০:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪

রাঙামাটিতে চলমান অস্থিরতা, ভয় ও অতঙ্ক কাটিয়ে চিরচেনা রুপে ফিরতে শুরু করেছে এই পার্বত্য জেলা। ১৪৪ ধারা ও অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর থেকে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের একমাত্র পরিবহন সিএনজি চলাচল করছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও শপিংমল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়তে শুরু করেছে।

তবে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবনের বাস চলাচল করলেও রাঙামাটি-খাগড়াছড়ির কোন বাস ছেড়ে যায়নি। এখনও পুরোপুরি কাটেনি অতঙ্ক।

ধীরে ধীরে স্বাভাবিক হয়ে পুরনো চেহারায় ফিরবে এই শহর। ফিরে আসবে বলে বিশ্বাস করছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অরবোধ গত শনিবার থেকে চলমান রয়েছে। যা শেষ হবে আজ।

এদিকে অবরোধের কারণে ৮ শতাধিক পর্যটক সাজেকে আটকে আছেন। অবরোধ প্রত্যাহার হলেই ফিরিয়ে আনা হবে পর্যটকদের জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement