৭০ বছর পর চীনে শক্তিশালী টাইফুনের আঘাত 

৭০ বছর পর চীনে শক্তিশালী টাইফুনের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১১:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪

দীর্ঘ ৭০ বছর পর চীনে কোনো শক্তিশালী টাইফুন আঘাত হানলো। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঝড়টি ব্যাপক শক্তি নিয়ে দেশটির বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আঘাত হানে। এতে ঐ অঞ্চলের বিমানবন্দরের ফ্লাইট বাতিলসহ রেলসেবাও বন্ধ রয়েছে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঝড়টি ১৫১ কিলোমিটার গড়িতে আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’ আঘাত হানে। এরপর এবার আঘাত হানল ‘বেবিনকা’। 

সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই বিরল বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে।

বেবিনকার আঘাতে রোববার (১৫ নভেম্বর) রাত থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছে। শহরটির কিছু রেলওয়ে সেবাও বন্ধ রাখা হয়েছে। এছাড়া রিসোর্ট ও পার্কসহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচলও। 

প্রসঙ্গত, গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক দিকে ক্যাটাগরি ৪-এর সুপার টাইফুন ‘ইয়াগি’ আঘাত হানে। সূত্র: রয়টার্স

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement