ফ্রান্সের শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান

ফ্রান্সের শুভেচ্ছা বার্তা পেলেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে France।

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে, নবনির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেছে ফ্রান্স।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় Embassy of France in Bangladesh থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সফলভাবে, সুশৃঙ্খল এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। ফ্রান্স দূতাবাস সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়ে, বিশেষভাবে Bangladesh Nationalist Party এবং এর চেয়ারম্যান Tarique Rahman-কে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তায় আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এবং তাদের সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

এছাড়া বার্তায় উল্লেখ করা হয়েছে, ফ্রান্স ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও উন্নত করার লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার জন্য তারা আগ্রহী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement