দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:২৮, ২৬ মার্চ ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানান, নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা এবং আহতদের সুচিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বুধবার (২৫ মার্চ) রাতে দৌলতদিয়া ঘাটে উদ্ধার অভিযান চলাকালীন প্রতিমন্ত্রী এ সহায়তার ঘোষণা দেন। তিনি আরও জানান, সরকারিভাবে এই অর্থ তাৎক্ষণিক ত্রাণ তহবিল থেকে প্রদান করা হবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। বাসটির মধ্যে প্রায় ৪৫-৫০ জন যাত্রী ছিলেন এবং বাসটি কুষ্টিয়া থেকে আসছিল। দুর্ঘটনার পর রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এর সহায়তায় বাসটি নদী থেকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, নৌ-পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং উদ্ধারকর্মীরা অব্যাহতভাবে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুনঃ
Advertisement