আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসতে পারে

আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসতে পারে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৫, ৫ এপ্রিল ২০২৬

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার দেশের অফিস ও শিক্ষাব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আজ রবিবার (৫ এপ্রিল) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অনলাইন ও অফলাইন কার্যক্রম পরিচালনার বিষয়ে আজই সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। প্রাথমিকভাবে তিনদিন অনলাইন ক্লাসের পরিকল্পনা থাকলেও, পরে একদিনের ক্লাস করার বিষয়টিও আলোচনার মধ্যে এসেছে।

সরকার দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান এবং শপিং মলকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। রাত পৌনে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকের পর প্রাপ্ত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব সিদ্ধান্তের বিস্তারিত জানিয়ে বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়টি আগামী রবিবার নতুনভাবে নির্দেশনা পাওয়ার কথা রয়েছে। নাসিমুল গনি উল্লেখ করেন, শিক্ষার কার্যক্রম যাতে প্রভাবিত না হয়, সেভাবে সময়সূচি পরিবর্তন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যে চাহিদা ও প্রয়োজন আছে তা বিবেচনা করে রোববার থেকে কিছু আলাদা নির্দেশনা প্রযোজ্য হবে।

এছাড়া সরকারি ব্যয় কমানোরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামী তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে নতুন যানবহন ক্রয়, জলযান, আকাশযান বা কম্পিউটার সামগ্রী ক্রয় বন্ধ থাকবে। এছাড়া সরকারি অভ্যন্তরীণ প্রশিক্ষণের মধ্যে ৫০ শতাংশ কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বৈদেশিক প্রশিক্ষণ সম্পূর্ণ বন্ধ থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার খরচ কমিয়ে জ্বালানি সংকটের প্রভাব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement