আজ থেকে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় হামের বিশেষ টিকা কার্যক্রম

আজ থেকে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় হামের বিশেষ টিকা কার্যক্রম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৯, ৫ এপ্রিল ২০২৬

আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হামের টিকা পাবেন। আগেও যদি শিশুরা টিকা নিয়েছেন, তবুও তারা এই ক্যাম্পেইনে টিকা নিতে পারবেন।

শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, অসুস্থ শিশুদের হামের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষভাবে ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে সারা দেশকে লক্ষ্যবস্তু করে নয়, বরং ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের ১৮টি জেলায় মোট ৩০টি উপজেলায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে, যেখানে হামের সংক্রমণ তুলনামূলকভাবে বেশি।

তিনি বলেন, "৩০টি উপজেলা দিয়ে কার্যক্রম শুরু করা মানে আমাদের প্রচেষ্টা এখানেই শেষ নয়। যেহেতু হামের প্রাদুর্ভাব কিছু এলাকায় প্রবল আকার ধারণ করেছে, আমরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছি এবং ধীরে ধীরে অন্যান্য এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করব। ইনশাআল্লাহ, কোনোটিই থেমে থাকবে না।"

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement