প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫২, ৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে এই সাক্ষাতে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

অন্যদিকে, আজ উন্নয়ন প্রকল্প বাছাই, ব্যয় সংকোচন এবং সামগ্রিক উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement