সিলেট ডিসি সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

সিলেট ডিসি সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৭:২৮, ২১ জুন ২০২৬

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাকে উপসচিব পদে পদায়ন করে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শেয়ার করুনঃ
Advertisement