জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী ছবি: ভিডিও থেকে নেওয়া

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৯, ৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য প্রস্তুত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত ইতিহাসভিত্তিক বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ তুলে ধরা আলোকচিত্র, দলিল, স্মারক এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ আমন্ত্রিত অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

শেয়ার করুনঃ
Advertisement