জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৭, ৫ আগস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি হবে আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু। পথ হারিয়ে গেলে আমরা আবার এখান থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু করব।’

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘দেশের তরুণরাই এই স্মৃতির প্রকৃত লেখক। তাদের আত্মত্যাগ ও চেতনার ভিত্তিতেই আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান এবং এর মাধ্যমে দেশের ইতিহাস ও গণতান্ত্রিক সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুনঃ
Advertisement