জীবিত সাংবাদিককে শহীদ বলে এনসিপির ডকুমেন্টারি

জীবিত সাংবাদিককে শহীদ বলে এনসিপির ডকুমেন্টারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৩, ১৭ আগস্ট ২০২৬

রাজধানীর একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উপস্থাপনায় জীবিত সাংবাদিক ও লেখক মিজানুর রহমান সোহেলকে ২০২৪ সালের ৪ জুলাই হবিগঞ্জে ‘শহীদ’ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত একটি অনুষ্ঠানে ওই উপস্থাপনাটি প্রদর্শন করা হয়।

উপস্থাপনায় ‘সাংবাদিক সোহেল আকাঞ্জি’ নামের সঙ্গে মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

তবে মিজানুর রহমান সোহেল জীবিত রয়েছেন এবং বর্তমানে লেখক ও সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। ফলে উপস্থাপনায় তাঁর ছবি অন্য একজনের নামের সঙ্গে ব্যবহার এবং তাঁকে ‘শহীদ’ হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুনঃ
Advertisement