দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বিজনেস ডেইলি নিউজ

Published : ১০:২৪, ১৮ আগস্ট ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে দুদক পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমপরিমাণ বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। অন্যদিকে, দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপরিমাণ বেতন, ভাতা, মর্যাদা ও সুবিধা ভোগ করবেন।

এর আগে চলতি বছরের ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর থেকেই কমিশনবিহীন অবস্থায় ছিল রাষ্ট্রের প্রধান দুর্নীতিবিরোধী সংস্থাটি।

নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর দুদক পূর্ণাঙ্গ কমিশন পেল। ফলে সংস্থাটির নিয়মিত কার্যক্রম আবারও গতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement