পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন? যা বললেন তিনি
Published : ১৪:৩০, ১৮ আগস্ট ২০২৬
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন।
তবে পদত্যাগের বিষয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এখনো পদত্যাগ করেননি। পদত্যাগ করলে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের অক্টোবরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেন। এরপর পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক মোবাশ্বের মোনেম।






























