মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্তিতে সৌদি-তুরস্কের ইতিবাচক সাড়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্তিতে সৌদি-তুরস্কের ইতিবাচক সাড়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৪, ৩০ আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি দেখছে না ঢাকা।

রোববার (৩০ আগস্ট) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব ও তুরস্ক বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে। বাংলাদেশও বিষয়টি নিয়ে কোনো ঝুঁকি দেখছে না।

এদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে।

তবে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে কূটনৈতিক ও প্রতিরক্ষা পর্যায়ে আলোচনা হবে।

অন্যদিকে দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশি।’

শেয়ার করুনঃ
Advertisement