ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে যুবদলের উদ্যোগে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কর্মসূচির আওতায় জেলা ও মহানগর যুবদল এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব পক্ষের সমন্বয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি এ নির্দেশনা দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব ইউনিটকে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement