‘মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত’: রাশেদ খান

‘মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত’: রাশেদ খান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণ-অভ্যুত্থানের পর মজলুম অবস্থান থেকে জালিমে পরিণত হয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই ‘মুনাফেকির রাজনীতি’ করে আসছে। তার দাবি, গণ-অভ্যুত্থানের পর দলটির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে এবং তারা এখন ‘জালিমে’ পরিণত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল হওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতে দলটি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির এ আয়োজনে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement