২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ৫০৬ কোটি টাকা

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ৫০৬ কোটি টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের এক গ্রাহকের নামে সেপ্টেম্বর মাসে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিদ্যুৎ বিল এসেছে। অথচ ওই মাসে গ্রাহকটি বিদ্যুৎ ব্যবহার করেছেন মাত্র ২৩৫ ইউনিট।

অস্বাভাবিক ওই বিলে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ টাকা এবং ভ্যাট ধরা হয়েছে ২৪ কোটি ১৩ লাখ টাকা। তবে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের কয়েকটি ডিজিট ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যায়। এর ফলেই অস্বাভাবিক এই বিল তৈরি হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনায় দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ
Advertisement