সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৫, ২ অক্টোবর ২০২৬

সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায় এবং সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা খেলাধুলায় অত্যন্ত প্রতিভাবান। ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে তাদের আরও উৎসাহিত ও সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে যুক্ত করা জরুরি।

তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান সভাপতিত্ব করেন। আনিসুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement