৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৯, ১৫ অক্টোবর ২০২৬

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে এ গেজেট জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া। এ পরীক্ষায় আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

পরে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করেছিল পিএসসি। তবে প্রকাশিত গেজেটে নিয়োগপ্রাপ্তের সংখ্যা ১ হাজার ৭০২ জন।

শেয়ার করুনঃ
Advertisement