ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ

ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৬:০৩, ১৭ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজার ছুটিকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগেই পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ডেসকোর গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ
Advertisement