মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ঘোষণা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩২, ১৯ অক্টোবর ২০২৬

 

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, দলের ইচ্ছার বাইরে গিয়ে নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের কারণ সম্পর্কে ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’ তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

ইশরাক আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর ভাষ্য, দলের ইচ্ছার বাইরে গিয়ে তিনি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে মাঠে নামার কথাও জানান তিনি।

সম্প্রতি রাজধানীতে নিজেই দলবল নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক হোসেন। ওই সময় তাঁর হাতে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এরপর রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর এক দিন পর সোমবার পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন।

শেয়ার করুনঃ
Advertisement