পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ

পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক

Published : ২১:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৪

কবি ও লেখক, সাংবাদিক ফারুক ওয়াসিফ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’ এর ধারা ৯(২) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট জাফর ওয়াজেদ পিআইবির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগ বাতিল করে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement