বলিভিয়াকে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা

বলিভিয়াকে ৪-০ গোলে হারাল আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:৫৫, ১ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বিরতির শুরুতেই দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। মেসির বিদায়ী ম্যাচের আগে ঘরের মাঠে বড় জয় দিয়ে নিজেদের প্রস্তুতির জানান দিল বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৯তম মিনিটে লৌতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ম্যাচের ৮৬তম মিনিটে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান ৪-০ করেন হোসে ম্যানুয়েল লোপেজ। বলিভিয়ার তিন ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর নেওয়া শট জালে জড়ায়।

চলতি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ রয়েছে। ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা।

বেনিনের বিপক্ষে ম্যাচটিই হবে লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।

শেয়ার করুনঃ
Advertisement