ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড

ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:১৮, ৪ অক্টোবর ২০২৬

রিজেকায় ক্রোয়েশিয়ার বিপক্ষে যেন গোলের বন্যা বইয়ে দিল ইংল্যান্ড। শনিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে স্বাগতিকদের ৭-০ গোলে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে থমাস টুখেলের দল।

বর্ণবাদী আচরণের শাস্তি হিসেবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হয়েছে ক্রোয়েশিয়াকে। তবে গ্যালারিতে সমর্থকদের অনুপস্থিতি ইংল্যান্ডের আক্রমণ থামাতে পারেনি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে একের পর এক গোল আদায় করে নেয় সফরকারীরা।

ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন ও বুকায়ো সাকা। দুজনেরই গোলের পাশাপাশি ছিল একটি করে অ্যাসিস্ট। জুড বেলিংহ্যাম করেছেন এক গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল।

অ্যান্থনি গর্ডনও গোলের খাতায় নাম লেখানোর পাশাপাশি একটি গোলে অবদান রাখেন। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমে মর্গান রজার্স ইংল্যান্ডের সপ্তম গোলটি করেন।

পুরো ম্যাচজুড়ে ইংল্যান্ডের আক্রমণভাগ ক্রোয়েশিয়ার রক্ষণকে চাপে রাখে। শেষ পর্যন্ত ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা।

এই জয়ে এ-৩ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। বুধবার চেক রিপাবলিকের বিপক্ষে জিততে পারলে নেশনস লিগের মার্চের কোয়ার্টার ফাইনালের পথে আরও এগিয়ে যাবে দলটি।

শেয়ার করুনঃ
Advertisement