ডার্ক ওয়েবের নিলামে ৬০ লাখ বাংলাদেশির সিভি, বিডি জবস থেকে সংগ্রহের দাবি
বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডাটাবেজ থেকে প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত সংগ্রহ করে ডার্ক ওয়েবে বিক্রির জন্য তোলা হয়েছে বলে দাবি করেছে ‘ম্যাডর্যাক্স’ নামের একটি হ্যাকারগোষ্ঠী। তবে বিডিজবস কর্তৃপক্ষ তাদের ডাটাবেজে কোনো নিরাপত্তা লঙ্ঘনের তথ্য জানা নেই বলে জানিয়েছে।