আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা
বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভক্তরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং অনেকেই রাত জেগে পূজা ও প্রার্থনায় অংশ নেন। এ পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত।