মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১০৯ বিদেশি আটক
মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ১০৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৪ জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।