সৌদির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে

সৌদির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ দেশে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৪, ৩১ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে ফিরেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে সেগুলো নিহতদের নিজ জেলা নওগাঁ ও নাটোরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে প্রথম পর্যায়ে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

অবশিষ্ট সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement