উখিয়ায় রিসোর্টে আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার

উখিয়ায় রিসোর্টে আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৫, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচসংলগ্ন পাটকটেক এলাকায় টুপ টুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement