ইনানীতে রিসোর্টে আগুন: ম্যানেজারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে

ইনানীতে রিসোর্টে আগুন: ম্যানেজারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৮, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ উদঘাটনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে রিসোর্টটিতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement