লাবএইডে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস উদযাপিত

লাবএইডে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস উদযাপিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’ প্রতিপাদ্য সামনে রেখে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি কার্ডিয়াক কনসালটেন্সি’র আয়োজন করা হয়েছে। এ কার্যক্রমে হাসপাতালে আসা দর্শনার্থী, রোগীর স্বজন ও সাধারণ মানুষ হৃদ্‌যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন তাঁরা।

দিবসটি উপলক্ষে হাসপাতালে হৃদ্‌রোগ ও এর প্রতিকার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোহাম্মদ উদ্দিন। এতে দেশের বরেণ্য কার্ডিওলজিস্টরা অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোকাদ্দাস হোসেন (সাদী) এবং ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান। এ সময় হাসপাতালের মেডিকেল ডিরেক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে শুরু হওয়া র‍্যালিটি গ্রিন রোড ও মিরপুর রোড প্রদক্ষিণ করে আবার হাসপাতালে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল ডিরেক্টর, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

১৫ অক্টোবর পর্যন্ত বিশেষ সেবা পক্ষ
এদিকে, বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দেশের প্রথম NABH স্বীকৃত হাসপাতাল ল্যাবএইড কার্ডিয়াকে শুরু হয়েছে ‘বিশেষ সেবা পক্ষ’। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

বিশেষ সেবা পক্ষের আওতায় কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে হৃদ্‌যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকছে। প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে পারবেন সেবাগ্রহীতারা।

শেয়ার করুনঃ
Advertisement