হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৭, ১৯ অক্টোবর ২০২৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩০৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকার বাসিন্দা। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন।

গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১ হাজার ৯৭ জন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত দেশে ২৩ হাজার ১৫৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement