ডেঙ্গুতে আরও ৪ নারীর মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৫১

ডেঙ্গুতে আরও ৪ নারীর মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৫১ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১০, ১৯ অক্টোবর ২০২৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত চারজনই নারী। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।

শেয়ার করুনঃ
Advertisement