হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০১
Published : ১৮:৩৩, ১৯ অক্টোবর ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও পরীক্ষাগারে নিশ্চিত মৃত্যুর সম্মিলিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ থাকা ১ হাজার ৩০৭ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৭। অন্যদিকে, পরীক্ষাগারে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন। দুই শ্রেণির মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে পরীক্ষাগারে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ১৫৭। পাশাপাশি, সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

































