ক্ষমতায় থাকলে গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র হতে দেব না: নেতানিয়াহু

ক্ষমতায় থাকলে গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র হতে দেব না: নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:২৩, ২৩ আগস্ট ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত গাজা বা পশ্চিম তীরে ইরান-নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবেন না।

ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন গাজা কিংবা জুডিয়া ও সামারিয়ায় ইরানের নিয়ন্ত্রণাধীন কোনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না।

জুডিয়া ও সামারিয়া বলতে ইসরায়েল পশ্চিম তীরকে বোঝায়।

এর আগে রা’আম পার্টির চেয়ারম্যান মানসুর আব্বাস একটি দলীয় সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র এখন বাস্তবতা এবং বিশ্বের অধিকাংশ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

মানসুর আব্বাস বলেন, তার দল শান্তি, পুনর্মিলন এবং দখলদারিত্ব ও সংঘাতের অবসানের লক্ষ্যে কাজ করছে।

সূত্র: শাফাক নিউজ

শেয়ার করুনঃ
Advertisement