মেয়র নির্বাচনে শতভাগ প্রস্তুত, সিদ্ধান্ত তারেক রহমানের: ইশরাক

মেয়র নির্বাচনে শতভাগ প্রস্তুত, সিদ্ধান্ত তারেক রহমানের: ইশরাক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৯, ১৯ অক্টোবর ২০২৬

ঢাকার মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে এবার মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, মেয়র নির্বাচনের জন্য তিনি শতভাগ প্রস্তুত। তবে দল যদি অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করে, সে ক্ষেত্রেও ওই প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত থাকবেন তিনি।

ইশরাক আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী তিনি কাজ করে যাবেন।

শেয়ার করুনঃ
Advertisement