বিটিসিএলের ডট বিডি ডোমেইনে কারিগরি ত্রুটি, বিপাকে হাজারো ওয়েবসাইট ব্যবহারকারী

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে কারিগরি ত্রুটি, বিপাকে হাজারো ওয়েবসাইট ব্যবহারকারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৯:১৫, ১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আওতাধীন .bd ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। সোমবার সকাল থেকে কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিটিসিএলের আওতায় .bd ডোমেইনে প্রায় ৪০ হাজার সরকারি ও বেসরকারি ওয়েবসাইট নিবন্ধিত রয়েছে। এর মধ্যে কয়েক হাজার ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। তবে ঠিক কতটি ওয়েবসাইট এ সমস্যায় আক্রান্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশের জাতীয় টপ-লেভেল ডোমেইন .bd সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগত ওয়েবসাইটে ব্যবহৃত হয়। ফলে এ ডোমেইনে কারিগরি ত্রুটির কারণে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এদিকে, সমস্যার সুনির্দিষ্ট কারণ, কখন নাগাদ সেবা স্বাভাবিক হতে পারে এবং ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটের প্রকৃত সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement